PREMIER UNIVERSITY

Department of Business Administration, Faculty of Business Studies

PREMIER UNIVERSITY

Department of Business Administration, Faculty of Business Studies

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিয়া আখতারের পিএইচডি ডিগ্রি অর্জন ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিয়া আখতারের পিএইচডি ডিগ্রি অর্জন ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিয়া আখতার সম্প্রতি ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার পুত্রা বিজনেস স্কুল থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তাঁর গবেষণার শিরোনাম ছিল ‘ইনফ্লুয়েন্স অব মাইন্ডফুলনেস অ্যান্ড হিউম্যান-নেচার কানেক্টেডনেস অন দ্য গ্রিন পারচেজ ইনটেনশন অব ব্যাংক কাস্টমারস ইন বাংলাদেশ’। প্রফেসর ড. হুয়াম হন ট্যাট-এর তত্ত্বাবধানে তিনি পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।
বাংলাদেশী ক্রেতাদের সবুজ ব্যাংকিং পণ্য ব্যবহারের আগ্রহ সংক্রান্ত তাঁর এই গবেষণা মূলত জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে সৃষ্ট ক্ষতির হাত থেকে দেশকে রক্ষা করতে ও ব্যাংকিং খাতের সবুজ পণ্য বিপণনে করণীয় সম্পর্কে উল্লেখযোগ্য দিক নির্দেশনা প্রদান করে।
১৪ জানুয়ারি ২০২৬, বুধবার, প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির সাদিয়া আখতারের পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য তাঁকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির ও ডেপুটি রেজিস্ট্রার জনাব নাসরিন আকতার। 

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে ফেয়ারওয়েল প্রোগ্রাম ।

Read More

Industrial Tour 2026, Department of Business Administration July 2026

Read More

Sultana Razia Chowdhury, associate professor & coordinator of the marketing discipline at Premier University, earned a PhD from the Department of Marketing at the University of Chittagong.

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ২১ জুলাই ২০২৬

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘বাংলাদেশের জাতীয় বাজেট ২০২৬-২০২৭: অর্থনৈতিক প্রভাব, সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে ‘আনলকিং বিহেভিয়ারাল ইনটেনশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং ডিসিপ্লিনের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট ।

Read More
Copyright © 2024 Premier University IT. All rights reserved.