puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আগুন প্রতিরোধ ও অগ্নিনির্বাপণ বিষয়ক প্রশিক্ষণ ।

শিক্ষাকার্যক্রমের পাশাপাশি নিরাপদ ও সচেতন কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আগুন প্রতিরোধ ও অগ্নিনির্বাপণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) বিশ্ববিদ্যালয়ের জিইসি মোড়স্থ ক্যাম্পাস, দামপাড়াস্থ ভবন প্রাঙ্গণ এবং হাজারী লেইনস্থ ভবন প্রাঙ্গণে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। প্রশিক্ষণে অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ, আগুন প্রতিরোধে করণীয়, জরুরি পরিস্থিতিতে দ্রুত নিরাপদে সরে যাওয়ার কৌশল এবং অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের ব্যবহারিক দিক তুলে ধরা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার এবং রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির।
মাননীয় ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সময়ে অগ্নি-নিরাপত্তা বিষয়ে সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো দুর্ঘটনা মোকাবিলায় প্রয়োজন পূর্বপ্রস্তুতি ও প্রশিক্ষণ। এ ধরনের আয়োজন কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির বলেন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে অগ্নিনির্বাপণ বিষয়ক প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রমের বিকল্প নেই। বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে প্রশাসন সর্বদা সচেষ্ট রয়েছে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা বাস্তবধর্মী মহড়ায় অংশ নেন এবং অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করেন।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে 'অ্যানালিটিক্যাল স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড সাকসেস স্টোরিজ অব বাংলাদেশি স্টুডেন্টস ইন সিএসই এডুকেশন' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ইথিকস রিভিউ বোর্ড (ইআরবি) সভা অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের সভা ১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সিন্ডিকেট সভা বিকেল ৫.৩০টায় চট্টগ্রামের জিইসি মোড়স্থ ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে লাইব্রেরি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘স্মার্ট পিভি সিস্টেম ডিজাইন ও সম্ভাব্যতা বিশ্লেষণ’ বিষয়ক সেমিনার ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একাডেমিক সমন্বয় সভা অনুষ্ঠিত |

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আগুন প্রতিরোধ ও অগ্নিনির্বাপণ বিষয়ক প্রশিক্ষণ ।

Thursday, 14 May, 2026

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আগুন প্রতিরোধ ও অগ্নিনির্বাপণ বিষয়ক প্রশিক্ষণ ।

শিক্ষাকার্যক্রমের পাশাপাশি নিরাপদ ও সচেতন কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আগুন প্রতিরোধ ও অগ্নিনির্বাপণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) বিশ্ববিদ্যালয়ের জিইসি মোড়স্থ ক্যাম্পাস, দামপাড়াস্থ ভবন প্রাঙ্গণ এবং হাজারী লেইনস্থ ভবন প্রাঙ্গণে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। প্রশিক্ষণে অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ, আগুন প্রতিরোধে করণীয়, জরুরি পরিস্থিতিতে দ্রুত নিরাপদে সরে যাওয়ার কৌশল এবং অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের ব্যবহারিক দিক তুলে ধরা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার এবং রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির।
মাননীয় ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সময়ে অগ্নি-নিরাপত্তা বিষয়ে সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো দুর্ঘটনা মোকাবিলায় প্রয়োজন পূর্বপ্রস্তুতি ও প্রশিক্ষণ। এ ধরনের আয়োজন কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির বলেন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে অগ্নিনির্বাপণ বিষয়ক প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রমের বিকল্প নেই। বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে প্রশাসন সর্বদা সচেষ্ট রয়েছে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা বাস্তবধর্মী মহড়ায় অংশ নেন এবং অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করেন।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.