puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত ২৪ মে ২০২৬ (রবিবার) বিকেল ৫.৩০টায় ।

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত । 

প্রিমিয়ার ইউনিভার্সিটির সিন্ডিকেট সভা ২৪ মে ২০২৬ (রবিবার) বিকেল ৫.৩০টায় চট্টগ্রামের জিইসি মোড়স্থ ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেটের সভাপতি ও প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। 

সভায় সিন্ডিকেট সদস্য হিসেবে অনলাইনে অংশগ্রহণ করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব জনাব মোহাম্মদ আশরাফুল আমিন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম-সচিব জনাব আহমেদ শিবলী।

সভায় সিন্ডিকেট সদস্য হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল হোছাইন, প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন অনুষদের সহকারী ডিন তানজিনা আলম চৌধুরী এবং স্থাপত্য বিভাগের চেয়ারম্যান জনাব হোসেন মুরাদ।

এছাড়াও সিন্ডিকেটের সদস্য সচিব হিসেবে সভায় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির।

সভায় বিগত সিন্ডিকেট সভা ও বিগত অর্থ কমিটির সভার কার্যবিবরণী অনুমোদন করা হয় এবং বিগত সিন্ডিকেট সভায় গঠিত কমিটিসমূহের সুপারিশসমূহ উপস্থাপন করা হয়। এছাড়াও
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের অগ্রগতি, প্রশাসনিক ব্যবস্থাপনা, মানোন্নয়ন কার্যক্রম, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং সামগ্রিক প্রাতিষ্ঠানিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনাকালে মাননীয় উপাচার্য উপস্থিত সদস্যদের মূল্যবান মতামত ও পরামর্শের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে 'অ্যানালিটিক্যাল স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড সাকসেস স্টোরিজ অব বাংলাদেশি স্টুডেন্টস ইন সিএসই এডুকেশন' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ইথিকস রিভিউ বোর্ড (ইআরবি) সভা অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের সভা ১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সিন্ডিকেট সভা বিকেল ৫.৩০টায় চট্টগ্রামের জিইসি মোড়স্থ ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে লাইব্রেরি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘স্মার্ট পিভি সিস্টেম ডিজাইন ও সম্ভাব্যতা বিশ্লেষণ’ বিষয়ক সেমিনার ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একাডেমিক সমন্বয় সভা অনুষ্ঠিত |

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত ২৪ মে ২০২৬ (রবিবার) বিকেল ৫.৩০টায় ।

Sunday, 24 May, 2026

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত । 

প্রিমিয়ার ইউনিভার্সিটির সিন্ডিকেট সভা ২৪ মে ২০২৬ (রবিবার) বিকেল ৫.৩০টায় চট্টগ্রামের জিইসি মোড়স্থ ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেটের সভাপতি ও প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। 

সভায় সিন্ডিকেট সদস্য হিসেবে অনলাইনে অংশগ্রহণ করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব জনাব মোহাম্মদ আশরাফুল আমিন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম-সচিব জনাব আহমেদ শিবলী।

সভায় সিন্ডিকেট সদস্য হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল হোছাইন, প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন অনুষদের সহকারী ডিন তানজিনা আলম চৌধুরী এবং স্থাপত্য বিভাগের চেয়ারম্যান জনাব হোসেন মুরাদ।

এছাড়াও সিন্ডিকেটের সদস্য সচিব হিসেবে সভায় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির।

সভায় বিগত সিন্ডিকেট সভা ও বিগত অর্থ কমিটির সভার কার্যবিবরণী অনুমোদন করা হয় এবং বিগত সিন্ডিকেট সভায় গঠিত কমিটিসমূহের সুপারিশসমূহ উপস্থাপন করা হয়। এছাড়াও
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের অগ্রগতি, প্রশাসনিক ব্যবস্থাপনা, মানোন্নয়ন কার্যক্রম, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং সামগ্রিক প্রাতিষ্ঠানিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনাকালে মাননীয় উপাচার্য উপস্থিত সদস্যদের মূল্যবান মতামত ও পরামর্শের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.