puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘ক্যারিয়ার প্ল্যানিং অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির হাজারী লেইনস্থ ভবনে প্রিমিয়ার ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাবের আয়োজনে ‘ক্যারিয়ার প্ল্যানিং অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট’ শীর্ষক একটি অনুপ্রেরণামূলক সেমিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। তিনি বলেন, শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে এ ধরনের সেমিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি শিক্ষার্থীদের লক্ষ্য নির্ধারণে সহায়ক ভূমিকা পালন করবে। এছাড়াও শিক্ষার্থীদের কর্মজীবনের লক্ষ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
সেমিনারের কীনোট স্পিকার ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগের প্রাক্তন শিক্ষার্থী রাকিবুল হোসেন। তিনি বর্তমানে স্বনামধন্য প্রযুক্তি প্রতিষ্ঠান ‘পাঠাও’-এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। তিনি তাঁর বক্তব্যে ক্যারিয়ার পরিকল্পনা, প্রফেশনাল ডেভেলপমেন্ট, প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং এবং বাস্তব কর্মজীবনের অভিজ্ঞতা শিক্ষার্থীদের সঙ্গে শেয়ার করেন। একজন সফল অ্যালামনাই হিসেবে তাঁর পথচলা শিক্ষার্থীদের জন্য ছিল অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রকৌশল অনুষদের সহযোগী ডিন প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল। আরো উপস্থিত ছিলেন কম্পিউটার ক্লাবের উপদেষ্টা ও সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ হাসান, ডিপ নিউরাল নেটওয়ার্ক উইং-এর মেন্টর প্রভাষক জনাব মোঃ তামিম হোসেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং উইং-এর মেন্টর প্রভাষক জনাব ইসতিয়াক আহমেদ সাজিদ এবং কম্পিটিটিভ প্রোগ্রামিং উইং-এর মেন্টর প্রভাষক জনাবা রওশন আক্তার। এছাড়াও বিভাগের কোঅর্ডিনেটরবৃন্দ ও শিক্ষক-শিক্ষিকাগণ সেমিনারে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটিতে উপস্থাপনা করেছেন প্রিমিয়ার ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ হামেদ হাসান। সেমিনারের শেষভাগে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং ক্যারিয়ার পরিকল্পনা, প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং ও ইন্ডাস্ট্রি প্রস্তুতি বিষয়ে মূল্যবান দিকনির্দেশনা লাভ করে। সার্বিকভাবে সেমিনারটি শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধিতে একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে বিবেচিত হয়।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির পাবলিক হেলথ কালচারাল ক্লাবের পক্ষ থেকে মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরকে সম্মাননা ক্রেস্ট ও স্মারক প্রদান

Read More

রোহিঙ্গা বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জীবিকা, স্বাস্থ্য,অর্থনৈতিক ক্ষমতায়ন এবং প্রত্যাবাসন নিয়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সেমিনার অনুষ্ঠিত

Read More

🎓 Another Proud Academic Achievement of Premier University!

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটি ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (পুলা) নির্বাচন নিয়ে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের সঙ্গে নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাৎ

Read More

শ্রেণিকক্ষের গণ্ডি পেরিয়ে সমাজের কল্যাণে প্রযুক্তি: প্রিমিয়ার ইউনিভার্সিটির CSE বিভাগের ব্যতিক্রমী উদ্যোগ ‘Community Engagement Program’

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে একাডেমিক লেখালেখির দক্ষতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সেমিকন্ডাক্টর শিল্প ও ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘ক্যারিয়ার প্ল্যানিং অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ।

Wednesday, 14 January, 2026

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘ক্যারিয়ার প্ল্যানিং অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির হাজারী লেইনস্থ ভবনে প্রিমিয়ার ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাবের আয়োজনে ‘ক্যারিয়ার প্ল্যানিং অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট’ শীর্ষক একটি অনুপ্রেরণামূলক সেমিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। তিনি বলেন, শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে এ ধরনের সেমিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি শিক্ষার্থীদের লক্ষ্য নির্ধারণে সহায়ক ভূমিকা পালন করবে। এছাড়াও শিক্ষার্থীদের কর্মজীবনের লক্ষ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
সেমিনারের কীনোট স্পিকার ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগের প্রাক্তন শিক্ষার্থী রাকিবুল হোসেন। তিনি বর্তমানে স্বনামধন্য প্রযুক্তি প্রতিষ্ঠান ‘পাঠাও’-এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। তিনি তাঁর বক্তব্যে ক্যারিয়ার পরিকল্পনা, প্রফেশনাল ডেভেলপমেন্ট, প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং এবং বাস্তব কর্মজীবনের অভিজ্ঞতা শিক্ষার্থীদের সঙ্গে শেয়ার করেন। একজন সফল অ্যালামনাই হিসেবে তাঁর পথচলা শিক্ষার্থীদের জন্য ছিল অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রকৌশল অনুষদের সহযোগী ডিন প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল। আরো উপস্থিত ছিলেন কম্পিউটার ক্লাবের উপদেষ্টা ও সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ হাসান, ডিপ নিউরাল নেটওয়ার্ক উইং-এর মেন্টর প্রভাষক জনাব মোঃ তামিম হোসেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং উইং-এর মেন্টর প্রভাষক জনাব ইসতিয়াক আহমেদ সাজিদ এবং কম্পিটিটিভ প্রোগ্রামিং উইং-এর মেন্টর প্রভাষক জনাবা রওশন আক্তার। এছাড়াও বিভাগের কোঅর্ডিনেটরবৃন্দ ও শিক্ষক-শিক্ষিকাগণ সেমিনারে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটিতে উপস্থাপনা করেছেন প্রিমিয়ার ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ হামেদ হাসান। সেমিনারের শেষভাগে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং ক্যারিয়ার পরিকল্পনা, প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং ও ইন্ডাস্ট্রি প্রস্তুতি বিষয়ে মূল্যবান দিকনির্দেশনা লাভ করে। সার্বিকভাবে সেমিনারটি শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধিতে একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে বিবেচিত হয়।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.