puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে ওরিয়েন্টেশন প্রোগ্রাম।

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের বিএ (অনার্স) ৪৭তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট ২০২৫, রবিবার, সকাল ১০টায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। ইংরেজি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক সৈয়দ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম ও ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের অভিভাবকেরা তোমাদেরকে এখানে পড়ালেখা করার জন্য প্রেরণ করেছেন। তোমরা প্রিমিয়ার ইউনিভার্সিটির কোড অব কন্ডাক্ট অনুসরণ করে পড়ালেখায় মনোযোগী হলে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। তাহলে তোমাদের ভবিষ্যতও উজ্জ¦ল হবে। তিনি আরও বলেন, তোমাদের উজ্জ্বল ভবিষ্যতই প্রিমিয়ার ইউনিভার্সিটির সুনাম ও অহংকার।
বিশেষ অতিথির বক্তব্যে ড. মোহীত উল আলম শিক্ষার্থীদেরকে লেখাপড়া সিরিয়াসলি নেওয়ার তাগিদ দিয়ে বলেন, যেহেতু ইংরেজি ভাষা বিদেশি, সুতরাং এই ভাষাকে রপ্ত করতে দীর্ঘ অধ্যবসায় ও পরিশ্রম প্রয়োজন। এই ভাষা রপ্ত করা গেলে এই ভাষা ও সাহিত্যের উপর আত্মবিশ্বাস জন্মাবে। শুধু তা’ই নয়, ইংরেজি ভাষা বৈশ্বিক ভাষা হওয়ায় তা রপ্ত করা গেলে তোমাদের জীবনে গতি আসবে এবং ভবিষ্যত উজ্জ্বল হবে। তিনি শিক্ষার্থীদেরকে শ্রেণিকক্ষে নিয়ম ও শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির বলেন, ইংরেজি একটি চমৎকার বিষয়। এই বিষয়কে নবীন শিক্ষার্থীরা পছন্দ করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে আমি মনে করি। প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় শিক্ষা ও উপকরণ সরবরাহ করে। এই বিভাগে অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকবৃন্দ রয়েছেন।
সভাপতির বক্তব্যে বিভাগের চেয়ারম্যান সৈয়দ জসিম উদ্দিন নবীন শিক্ষার্থীদেরকে বাহ্যিকভাবে স্মার্ট না হয়ে লেখাপড়ায় স্মার্ট হওয়ার পরামর্শ দেন। সহকারী অধ্যাপক শান্তনু দাশ তার বক্তব্যে ইংরেজি বিভাগের বিভিন্ন দিক ও কর্মকাণ্ড তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের ডিরেক্টর সাদাত জামান খান, ডিরেক্টরেট অব স্টুডেন্টস ওয়েলফেয়ারের অ্যাডভাইজার ড. আবদুর রহিম, আইকিউএসির অতিরিক্ত পরিচালক (ইটিএল) গাজী শাহাদাত হোসেন, সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম, কোহিনুর আকতার, রুমানা চৌধুরী, প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী, সহকারী অধ্যাপক ফাউজুল কবির ও সৈয়দা সালমা আকতার। উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মেহেদী রহমান।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগে ৩৯তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের ফ্যাশন প্রজেক্ট ওয়ার্ক (থিসিস) কোর্সের ফাইনাল জুরি অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আর্থিক প্রতিষ্ঠান, বিনিয়োগ ও আর্থিক পরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে “জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যসৃষ্টি: প্রাসঙ্গিকতা ও তারুণ্যের ভাবনা” শীর্ষক সেমিনার

Read More

নজরুল বর্ষ উপলক্ষে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনুষ্ঠান আয়োজন ও শৃঙ্খলা বিষয়ে নির্দেশনাবলি

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে ওরিয়েন্টেশন প্রোগ্রাম।

Sunday, 31 August, 2025

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে ওরিয়েন্টেশন প্রোগ্রাম।

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের বিএ (অনার্স) ৪৭তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট ২০২৫, রবিবার, সকাল ১০টায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। ইংরেজি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক সৈয়দ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম ও ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের অভিভাবকেরা তোমাদেরকে এখানে পড়ালেখা করার জন্য প্রেরণ করেছেন। তোমরা প্রিমিয়ার ইউনিভার্সিটির কোড অব কন্ডাক্ট অনুসরণ করে পড়ালেখায় মনোযোগী হলে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। তাহলে তোমাদের ভবিষ্যতও উজ্জ¦ল হবে। তিনি আরও বলেন, তোমাদের উজ্জ্বল ভবিষ্যতই প্রিমিয়ার ইউনিভার্সিটির সুনাম ও অহংকার।
বিশেষ অতিথির বক্তব্যে ড. মোহীত উল আলম শিক্ষার্থীদেরকে লেখাপড়া সিরিয়াসলি নেওয়ার তাগিদ দিয়ে বলেন, যেহেতু ইংরেজি ভাষা বিদেশি, সুতরাং এই ভাষাকে রপ্ত করতে দীর্ঘ অধ্যবসায় ও পরিশ্রম প্রয়োজন। এই ভাষা রপ্ত করা গেলে এই ভাষা ও সাহিত্যের উপর আত্মবিশ্বাস জন্মাবে। শুধু তা’ই নয়, ইংরেজি ভাষা বৈশ্বিক ভাষা হওয়ায় তা রপ্ত করা গেলে তোমাদের জীবনে গতি আসবে এবং ভবিষ্যত উজ্জ্বল হবে। তিনি শিক্ষার্থীদেরকে শ্রেণিকক্ষে নিয়ম ও শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির বলেন, ইংরেজি একটি চমৎকার বিষয়। এই বিষয়কে নবীন শিক্ষার্থীরা পছন্দ করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে আমি মনে করি। প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় শিক্ষা ও উপকরণ সরবরাহ করে। এই বিভাগে অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকবৃন্দ রয়েছেন।
সভাপতির বক্তব্যে বিভাগের চেয়ারম্যান সৈয়দ জসিম উদ্দিন নবীন শিক্ষার্থীদেরকে বাহ্যিকভাবে স্মার্ট না হয়ে লেখাপড়ায় স্মার্ট হওয়ার পরামর্শ দেন। সহকারী অধ্যাপক শান্তনু দাশ তার বক্তব্যে ইংরেজি বিভাগের বিভিন্ন দিক ও কর্মকাণ্ড তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের ডিরেক্টর সাদাত জামান খান, ডিরেক্টরেট অব স্টুডেন্টস ওয়েলফেয়ারের অ্যাডভাইজার ড. আবদুর রহিম, আইকিউএসির অতিরিক্ত পরিচালক (ইটিএল) গাজী শাহাদাত হোসেন, সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম, কোহিনুর আকতার, রুমানা চৌধুরী, প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী, সহকারী অধ্যাপক ফাউজুল কবির ও সৈয়দা সালমা আকতার। উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মেহেদী রহমান।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.