puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত ২৪ মে ২০২৬ (রবিবার) সন্ধ্যা ৭.৩০টায় ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা ২৪ মে ২০২৬ (রবিবার) সন্ধ্যা ৭.৩০টায় চট্টগ্রামের জিইসি মোড়স্থ প্রিমিয়ার ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন।
সভায় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব জনাব মোহাম্মদ আশরাফুল আমিন ও চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি । এছাড়া বোর্ডের সদস্য হিসেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ) জনাব মোঃ মাহবুব আলম তালুকদার অনলাইনের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন। সভায় আরও উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির।
সভায় বিগত বোর্ড অব ট্রাস্টিজের সভার কার্যবিবরণী ও বিগত তিনটি সিন্ডিকেট সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো, সার্বিক উন্নয়ন, অডিট, প্রশাসনিক কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভার সমাপনী বক্তব্যে মাননীয় চেয়ারম্যান গৃহীত সিদ্ধান্তসমূহ যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে 'অ্যানালিটিক্যাল স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড সাকসেস স্টোরিজ অব বাংলাদেশি স্টুডেন্টস ইন সিএসই এডুকেশন' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ইথিকস রিভিউ বোর্ড (ইআরবি) সভা অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের সভা ১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সিন্ডিকেট সভা বিকেল ৫.৩০টায় চট্টগ্রামের জিইসি মোড়স্থ ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে লাইব্রেরি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘স্মার্ট পিভি সিস্টেম ডিজাইন ও সম্ভাব্যতা বিশ্লেষণ’ বিষয়ক সেমিনার ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একাডেমিক সমন্বয় সভা অনুষ্ঠিত |

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত ২৪ মে ২০২৬ (রবিবার) সন্ধ্যা ৭.৩০টায় ।

Sunday, 24 May, 2026

প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা ২৪ মে ২০২৬ (রবিবার) সন্ধ্যা ৭.৩০টায় চট্টগ্রামের জিইসি মোড়স্থ প্রিমিয়ার ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন।
সভায় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব জনাব মোহাম্মদ আশরাফুল আমিন ও চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি । এছাড়া বোর্ডের সদস্য হিসেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ) জনাব মোঃ মাহবুব আলম তালুকদার অনলাইনের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন। সভায় আরও উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির।
সভায় বিগত বোর্ড অব ট্রাস্টিজের সভার কার্যবিবরণী ও বিগত তিনটি সিন্ডিকেট সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো, সার্বিক উন্নয়ন, অডিট, প্রশাসনিক কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভার সমাপনী বক্তব্যে মাননীয় চেয়ারম্যান গৃহীত সিদ্ধান্তসমূহ যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.