puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

প্রিমিয়ার ইউনিভার্সিটির সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগে ওরিয়েন্টেশন ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগে ওরিয়েন্টেশন

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ইউনিভার্সিটির সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগে বিএসএস (অনার্স) প্রোগ্রামের ১৪তম ব্যাচের ও এমএসএস প্রোগ্রামের ৬ষ্ঠ ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম (স্প্রিং ২০২৬ সেশন) অনুষ্ঠিত হয়েছে| ০৩ মে ২০২৬, রবিবার, সকাল ১০.৩০টায় অনুষ্ঠিত এই প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির| বিভাগের কো-অর্ডিনেটর জনাব আব্দুল্লাহ আল মোজাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার ড. জাহেদ হোছাইন সিকদার, প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী, ইভটিজিং প্রিভেনশন কমিটির সদস্য জনাব গাজী শাহাদাৎ হোসেন, লাইব্রেরিয়ান জনাব মো. কাউসার আলম ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক জনাব ইয়াকুব আলী| বিভাগের প্রভাষক জনাব সায়ীদা জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির নবীন শিক্ষার্থীদেরকে বলেন, এই বিভাগের নামের সঙ্গে ‘টেকসই’ শব্দটি রয়েছে| সুতরাং এই বিভাগে তোমাদেরকে এমনভাবে অধ্যয়ন করতে হবে, যা টেকসই হবে| তিনি বলেন, আমি এই বিশ্ববিদ্যালয়কে ভালোবাসি, এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ভালোবাসি| এ কারণে আমরা শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা এমনভাবে কাজ করি, যাতে শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ হয়| তিনি প্রিমিয়ার ইউনিভার্সিটির বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরে বলেন, তোমরা এই সুযোগ-সুবিধাসমূহ আনন্দের সঙ্গে গ্রহণ করে তোমাদের শিক্ষাগ্রহণের ক্ষেত্রে কাজে লাগাবে| তিনি তাদেরকে জেগে স্বপ্ন দেখার তাগিদ দিয়ে বলেন, এই স্বপ্নই প্রকৃত স্বপ্ন, যা সফল হলে তোমাদের জীবন উজ্জ্বল হবে|
বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় ট্রেজারার ড. জাহেদ হোছাইন সিকদার বলেন, সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগ একটি চমৎকার ও গুরুত্বপূর্ণ বিভাগ| ভবিষ্যতে উজ্জ্বল ক্যারিয়ার গঠনের জন্য তোমরা প্রিমিয়ার ইউনিভার্সিটির এই বিভাগে ভর্তি হয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছ| এই বিভাগে রয়েছে একঝাঁক মেধাবি ও উচ্চশিক্ষিত শিক্ষক, যারা খুবই শিক্ষার্থীবান্ধব|
প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস কোড অব কন্ডাক্ট নিয়ে কথা বলেন
ইভটিজিং প্রিভেনশন কমিটির সদস্য জনাব গাজী শাহাদাৎ হোসেন যৌন হয়রানী প্রভৃতি প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করেন|
লাইব্রেরিয়ান জনাব মো. কাউসার আলম বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সুযোগ-সুবিধা তুলে ধরে নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন|
সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক জনাব ইয়াকুব আলী পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলি সম্পর্কে শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান করেন |
বিএসএস (অনার্স) প্রোগ্রামের ১৪তম ব্যাচের নবীন শিক্ষার্থী টিনা মারমা ও আবু সায়েম অনুভূতি ব্যক্ত করেন
সমাপনী বক্তব্যে বিভাগের কো-অর্ডিনেটর জনাব আব্দুল্লাহ আল মোজাহিদ নবীন শিক্ষার্থীদের পড়ালেখায় মনোনিবেশ করার আহ্বান জানান
প্রভাষক জনাব নুসরাত জাহান তানী একাডেমিক প্রোগ্রামের বিভিন্ন নিয়ম-কানুন বিষয়ে একটি প্রেজেন্টেশান প্রদান করেন|
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক ড. সাদিকা সুলতানা চৌধুরী, প্রভাষক জনাব মোহাম্মদ তানজিলুর রহমান ও জনাব সিফাতুল ইসলাম

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ : ছাত্র ও তরুণদের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগে ওরিয়েন্টেশন ।

Read More

The Department of Computer Science and Engineering (CSE) at Premier University organized a specialized workshop titled “Computer Science and Engineering Education under OBE Framework”

Read More

The Department of Law, Premier University, organized a workshop titled “Career Dimensions for Law Students”

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ৭ম পিইউডিএস গেটওয়ে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত |

Read More

২৭ এপ্রিল ২০২৬ তারিখে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগে ওরিয়েন্টেশন ।

Sunday, 3 May, 2026

প্রিমিয়ার ইউনিভার্সিটির সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগে ওরিয়েন্টেশন

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ইউনিভার্সিটির সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগে বিএসএস (অনার্স) প্রোগ্রামের ১৪তম ব্যাচের ও এমএসএস প্রোগ্রামের ৬ষ্ঠ ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম (স্প্রিং ২০২৬ সেশন) অনুষ্ঠিত হয়েছে| ০৩ মে ২০২৬, রবিবার, সকাল ১০.৩০টায় অনুষ্ঠিত এই প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির| বিভাগের কো-অর্ডিনেটর জনাব আব্দুল্লাহ আল মোজাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার ড. জাহেদ হোছাইন সিকদার, প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী, ইভটিজিং প্রিভেনশন কমিটির সদস্য জনাব গাজী শাহাদাৎ হোসেন, লাইব্রেরিয়ান জনাব মো. কাউসার আলম ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক জনাব ইয়াকুব আলী| বিভাগের প্রভাষক জনাব সায়ীদা জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির নবীন শিক্ষার্থীদেরকে বলেন, এই বিভাগের নামের সঙ্গে ‘টেকসই’ শব্দটি রয়েছে| সুতরাং এই বিভাগে তোমাদেরকে এমনভাবে অধ্যয়ন করতে হবে, যা টেকসই হবে| তিনি বলেন, আমি এই বিশ্ববিদ্যালয়কে ভালোবাসি, এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ভালোবাসি| এ কারণে আমরা শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা এমনভাবে কাজ করি, যাতে শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ হয়| তিনি প্রিমিয়ার ইউনিভার্সিটির বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরে বলেন, তোমরা এই সুযোগ-সুবিধাসমূহ আনন্দের সঙ্গে গ্রহণ করে তোমাদের শিক্ষাগ্রহণের ক্ষেত্রে কাজে লাগাবে| তিনি তাদেরকে জেগে স্বপ্ন দেখার তাগিদ দিয়ে বলেন, এই স্বপ্নই প্রকৃত স্বপ্ন, যা সফল হলে তোমাদের জীবন উজ্জ্বল হবে|
বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় ট্রেজারার ড. জাহেদ হোছাইন সিকদার বলেন, সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগ একটি চমৎকার ও গুরুত্বপূর্ণ বিভাগ| ভবিষ্যতে উজ্জ্বল ক্যারিয়ার গঠনের জন্য তোমরা প্রিমিয়ার ইউনিভার্সিটির এই বিভাগে ভর্তি হয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছ| এই বিভাগে রয়েছে একঝাঁক মেধাবি ও উচ্চশিক্ষিত শিক্ষক, যারা খুবই শিক্ষার্থীবান্ধব|
প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস কোড অব কন্ডাক্ট নিয়ে কথা বলেন
ইভটিজিং প্রিভেনশন কমিটির সদস্য জনাব গাজী শাহাদাৎ হোসেন যৌন হয়রানী প্রভৃতি প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করেন|
লাইব্রেরিয়ান জনাব মো. কাউসার আলম বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সুযোগ-সুবিধা তুলে ধরে নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন|
সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক জনাব ইয়াকুব আলী পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলি সম্পর্কে শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান করেন |
বিএসএস (অনার্স) প্রোগ্রামের ১৪তম ব্যাচের নবীন শিক্ষার্থী টিনা মারমা ও আবু সায়েম অনুভূতি ব্যক্ত করেন
সমাপনী বক্তব্যে বিভাগের কো-অর্ডিনেটর জনাব আব্দুল্লাহ আল মোজাহিদ নবীন শিক্ষার্থীদের পড়ালেখায় মনোনিবেশ করার আহ্বান জানান
প্রভাষক জনাব নুসরাত জাহান তানী একাডেমিক প্রোগ্রামের বিভিন্ন নিয়ম-কানুন বিষয়ে একটি প্রেজেন্টেশান প্রদান করেন|
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক ড. সাদিকা সুলতানা চৌধুরী, প্রভাষক জনাব মোহাম্মদ তানজিলুর রহমান ও জনাব সিফাতুল ইসলাম

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.