puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে জরায়ু-মুখ ক্যান্সার টিকার ২য় ডোজ প্রদান কর্মসূচি সম্পন্ন

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে প্রিমিয়ার ইউনিভার্সিটির জনস্বাস্থ্য বিভাগ ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড (ভ্যাকসিন বিভাগ)-এর যৌথ উদ্যোগে জরায়ু-মুখ ক্যান্সারের এইচপিভি টিকার ২য় ডোজ প্রদান কর্মসূচি সম্পন্ন হয়েছে ০৯ এপ্রিল ২০২৫, বুধবার। সকাল ১০টা থেকে দিনব্যাপী ২য় ডোজ নিতে আগ্রহী প্রিমিয়ার ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের ছাত্রী, শিক্ষিকা ও মহিলা কর্মকর্তা-কর্মচারীদের ডোজটি প্রদান করা হয়। এসময় কার্যক্রম পরিদর্শন করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, জনস্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহেদুল ইসলাম, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড (ভ্যাকসিন বিভাগ)-এর সিনিয়র এরিয়া ম্যানেজার (ভ্যাকসিন) জনাব মোহাম্মদ আমিনুর ইসলাম, সিনিয়র এরিয়া ম্যানেজার জনাব মোশাররাফ হোসেন, সিনিয়র মেডিকেল প্রমোশন অফিসার (ভ্যাকসিন বিভাগ) জনাব সুমন ঘোষ ও সিনিয়র মেডিকেল প্রমোশন অফিসার জনাব সাকিল আহাম্মেদ। প্রিমিয়ার ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির বলেন, ৯-৪৫ বছরের নারীরা জরায়ু-মুখ ক্যান্সারের ঝুঁকিতে রয়েছে। এটা নীরব ঘাতক ব্যাধি। এইচপিভি টিকার মাধ্যমে এই রোগ আমাদের দেশ থেকে নির্মূল করতে হবে।
ড. মো. জাহেদুল ইসলাম বলেন, বাংলাদেশে নারীদেরকে জরায়ু-মুখ ক্যান্সার সম্পর্কে সচেতন করা, স্ক্রিনিং-এর আওতায় নিয়ে আসা এবং ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে এই রোগের প্রতিরোধ করা অপরিহার্য। বিশ^ স্বাস্থ্য সংস্থা এই রোগ প্রতিরোধের জন্য বদ্ধ পরিকর। এই সংস্থা বৈশি^ক কৌশল ৯০-৭০-৯০ অবলম্বনে ২০৩০ সালের মধ্যে বিশ^ থেকে জরায়ু-মুখ ক্যান্সার সম্পূর্ণরূপে নির্মূল করতে চায়।

Related Events

প্রিমিয়ার ইউনিভার্সিটির পাঁচটি স্নাতক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন উপলক্ষে অ্যাক্রেডিটেশন ফেস্ট-এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘অ্যাক্রেডিটেশন ফেস্ট’ এর প্রথম পর্ব অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘ইনডোর গেইমস এন্ড স্টুডেন্ট ক্লাব এক্টিভিটিস জোন’ উদ্বোধনে সিটি মেয়র

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে বর্ষবরণ অনুষ্ঠান

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে জরায়ু-মুখ ক্যান্সার টিকার ২য় ডোজ প্রদান কর্মসূচি সম্পন্ন

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে ‘প্রোডাক্টিভ রমাদান’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের ইন্ট্রা ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট (সিজন-১) অনুষ্ঠিত হয়েছে

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে জরায়ু-মুখ ক্যান্সার টিকার ২য় ডোজ প্রদান কর্মসূচি সম্পন্ন

Thursday, 10 April, 2025

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে জরায়ু-মুখ ক্যান্সার টিকার ২য় ডোজ প্রদান কর্মসূচি সম্পন্ন
প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে প্রিমিয়ার ইউনিভার্সিটির জনস্বাস্থ্য বিভাগ ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড (ভ্যাকসিন বিভাগ)-এর যৌথ উদ্যোগে জরায়ু-মুখ ক্যান্সারের এইচপিভি টিকার ২য় ডোজ প্রদান কর্মসূচি সম্পন্ন হয়েছে ০৯ এপ্রিল ২০২৫, বুধবার। সকাল ১০টা থেকে দিনব্যাপী ২য় ডোজ নিতে আগ্রহী প্রিমিয়ার ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের ছাত্রী, শিক্ষিকা ও মহিলা কর্মকর্তা-কর্মচারীদের ডোজটি প্রদান করা হয়। এসময় কার্যক্রম পরিদর্শন করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, জনস্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহেদুল ইসলাম, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড (ভ্যাকসিন বিভাগ)-এর সিনিয়র এরিয়া ম্যানেজার (ভ্যাকসিন) জনাব মোহাম্মদ আমিনুর ইসলাম, সিনিয়র এরিয়া ম্যানেজার জনাব মোশাররাফ হোসেন, সিনিয়র মেডিকেল প্রমোশন অফিসার (ভ্যাকসিন বিভাগ) জনাব সুমন ঘোষ ও সিনিয়র মেডিকেল প্রমোশন অফিসার জনাব সাকিল আহাম্মেদ। প্রিমিয়ার ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির বলেন, ৯-৪৫ বছরের নারীরা জরায়ু-মুখ ক্যান্সারের ঝুঁকিতে রয়েছে। এটা নীরব ঘাতক ব্যাধি। এইচপিভি টিকার মাধ্যমে এই রোগ আমাদের দেশ থেকে নির্মূল করতে হবে।
ড. মো. জাহেদুল ইসলাম বলেন, বাংলাদেশে নারীদেরকে জরায়ু-মুখ ক্যান্সার সম্পর্কে সচেতন করা, স্ক্রিনিং-এর আওতায় নিয়ে আসা এবং ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে এই রোগের প্রতিরোধ করা অপরিহার্য। বিশ^ স্বাস্থ্য সংস্থা এই রোগ প্রতিরোধের জন্য বদ্ধ পরিকর। এই সংস্থা বৈশি^ক কৌশল ৯০-৭০-৯০ অবলম্বনে ২০৩০ সালের মধ্যে বিশ^ থেকে জরায়ু-মুখ ক্যান্সার সম্পূর্ণরূপে নির্মূল করতে চায়।

Latest Events

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.