puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে বিবিএ ৫৩তম ব্যাচের ওরিয়েন্টেশন

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের বিবিএ প্রোগ্রামের ৫৩তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহযোগী ডিন, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ, প্রফেসর মোহাম্মদ মঈনুল হক।

ওরিয়েন্টেশন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উদ্যোক্তা, গীতিকার, লেখক, বক্তা ও অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি, এশিয়া বাংলাদেশ ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইউনিভার্সিটি অব ঢাকা, জনাব আসিফ ইকবাল।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম সেমিস্টারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সময়ের যথাযথ ব্যবহার, নিয়মিত পড়াশোনা ও মনোযোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিভিন্ন পরিবেশ, অঞ্চল, পরিবার ও ঐতিহ্য থেকে আসা শিক্ষার্থীদের প্রিমিয়ার ইউনিভার্সিটির এক ছাতার নিচে একত্রিত হওয়ার বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সহযোগিতা, বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি এবং শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরির বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন। তিনি বিশ্ববিদ্যালয়ের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবাইকে একসঙ্গে কাজ করা, নতুন স্বপ্ন দেখা এবং সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের স্বীকৃতি প্রাপ্তির বিষয়টিও তিনি বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের বলে উল্লেখ করেন।

মাননীয় ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার তাঁর বক্তব্যে বলেন, ব্যবসায় প্রশাসনে পড়াশোনার ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য ব্যাপক সুযোগ রয়েছে। অভিজ্ঞ ও আন্তরিক শিক্ষকরা শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দিয়ে থাকেন। প্রিমিয়ার ইউনিভার্সিটির অনেক প্রাক্তন শিক্ষার্থী দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় দায়িত্ব পালন করছেন বলেও তিনি উল্লেখ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী বিশ্ববিদ্যালয়ের প্রটোকল, শৃঙ্খলা ও নিয়ম-কানুন মেনে চলার পাশাপাশি স্বাধীনতা ও আনুগত্যের মধ্যে ভারসাম্য বজায় রাখার পরামর্শ দেন।

ওরিয়েন্টেশন বক্তা জনাব আসিফ ইকবাল নিজের সংগীত ও কর্পোরেট জীবনের অভিজ্ঞতা তুলে ধরে পেশাগত সাফল্যের জন্য কাজের প্রতি গভীর আগ্রহ, শৃঙ্খলা ও সময় ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি উচ্চশিক্ষা, আধুনিক ও বৈশ্বিক জ্ঞান, নৈতিকতা ও সংস্কৃতিমনস্কতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

সভাপতি প্রফেসর মোহাম্মদ মঈনুল হক নবীন শিক্ষার্থীদের পেশাজীবনের জন্য নিজেদের প্রস্তুত করতে বক্তাদের পরামর্শ অনুসরণ এবং নিয়মিত পড়াশোনার পাশাপাশি দক্ষতা অর্জনের আহ্বান জানান।

অনুষ্ঠানে সহকারী প্রক্টর ড. তাসনিম উদ্দিন চৌধুরী, বিভাগের বিভিন্ন ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ, ওরিয়েন্টেশন কমিটি ও কালচারাল কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ওরিয়েন্টেশন প্রোগ্রামটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক আদিবা নাজিয়া।কালচারাল প্রোগ্রামের সঞ্চালনায় ছিলেন ভূমিকা বিশ্বাস ও নওশিন হোসেন।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে বিবিএ ৫৩তম ব্যাচের ওরিয়েন্টেশন

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটি ও Wuzhou University-এর মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা নিয়ে আলোচনা

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ট্রাস্ট ও গ্র্যাচুইটি ফান্ড ট্রাস্টের সভা অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ফয়জুল কদির স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি ডেন্টাল ক্যাম্প

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থীদের ফাইনাল প্রেজেন্টেশন ও পোর্টফোলিও প্রদর্শনী

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে বৈশ্বিক স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ নিয়ে সেমিনার অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে ফেয়ারওয়েল ও রিসেপশন প্রোগ্রাম অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে বিবিএ ৫৩তম ব্যাচের ওরিয়েন্টেশন

Wednesday, 16 September, 2026

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে বিবিএ ৫৩তম ব্যাচের ওরিয়েন্টেশন

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের বিবিএ প্রোগ্রামের ৫৩তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহযোগী ডিন, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ, প্রফেসর মোহাম্মদ মঈনুল হক।

ওরিয়েন্টেশন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উদ্যোক্তা, গীতিকার, লেখক, বক্তা ও অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি, এশিয়া বাংলাদেশ ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইউনিভার্সিটি অব ঢাকা, জনাব আসিফ ইকবাল।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম সেমিস্টারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সময়ের যথাযথ ব্যবহার, নিয়মিত পড়াশোনা ও মনোযোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিভিন্ন পরিবেশ, অঞ্চল, পরিবার ও ঐতিহ্য থেকে আসা শিক্ষার্থীদের প্রিমিয়ার ইউনিভার্সিটির এক ছাতার নিচে একত্রিত হওয়ার বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সহযোগিতা, বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি এবং শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরির বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন। তিনি বিশ্ববিদ্যালয়ের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবাইকে একসঙ্গে কাজ করা, নতুন স্বপ্ন দেখা এবং সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের স্বীকৃতি প্রাপ্তির বিষয়টিও তিনি বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের বলে উল্লেখ করেন।

মাননীয় ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার তাঁর বক্তব্যে বলেন, ব্যবসায় প্রশাসনে পড়াশোনার ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য ব্যাপক সুযোগ রয়েছে। অভিজ্ঞ ও আন্তরিক শিক্ষকরা শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দিয়ে থাকেন। প্রিমিয়ার ইউনিভার্সিটির অনেক প্রাক্তন শিক্ষার্থী দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় দায়িত্ব পালন করছেন বলেও তিনি উল্লেখ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী বিশ্ববিদ্যালয়ের প্রটোকল, শৃঙ্খলা ও নিয়ম-কানুন মেনে চলার পাশাপাশি স্বাধীনতা ও আনুগত্যের মধ্যে ভারসাম্য বজায় রাখার পরামর্শ দেন।

ওরিয়েন্টেশন বক্তা জনাব আসিফ ইকবাল নিজের সংগীত ও কর্পোরেট জীবনের অভিজ্ঞতা তুলে ধরে পেশাগত সাফল্যের জন্য কাজের প্রতি গভীর আগ্রহ, শৃঙ্খলা ও সময় ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি উচ্চশিক্ষা, আধুনিক ও বৈশ্বিক জ্ঞান, নৈতিকতা ও সংস্কৃতিমনস্কতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

সভাপতি প্রফেসর মোহাম্মদ মঈনুল হক নবীন শিক্ষার্থীদের পেশাজীবনের জন্য নিজেদের প্রস্তুত করতে বক্তাদের পরামর্শ অনুসরণ এবং নিয়মিত পড়াশোনার পাশাপাশি দক্ষতা অর্জনের আহ্বান জানান।

অনুষ্ঠানে সহকারী প্রক্টর ড. তাসনিম উদ্দিন চৌধুরী, বিভাগের বিভিন্ন ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ, ওরিয়েন্টেশন কমিটি ও কালচারাল কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ওরিয়েন্টেশন প্রোগ্রামটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক আদিবা নাজিয়া।কালচারাল প্রোগ্রামের সঞ্চালনায় ছিলেন ভূমিকা বিশ্বাস ও নওশিন হোসেন।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.