puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১০ জানুয়ারি ২০২৬, শনিবার বিকেল ৩টায় এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, স্থাপত্য বিভাগের চেয়ারম্যান জনাব হোসেন মুরাদ, ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. আবদুর রহিম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী, সহকারী প্রক্টর ড. তাসনিম উদ্দিন চৌধুরী, জনাব রকিবুল হোসেন এবং স্থাপত্য বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। এছাড়া স্থাপত্য বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব রিদোয়ানুল হক, জনাব আসিফ চৌধুরী সাদি ও জনাব সাইদুল আবরার।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, শিক্ষা কেবল শ্রেণিকক্ষভিত্তিক জ্ঞানার্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হলো মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও সহমর্মিতার চর্চা করা। আজকের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি প্রমাণ করে যে, প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থীরা শুধু মেধাবীই নয়, তারা মানবিকতাসম্পন্ন দায়িত্বশীল নাগরিক হিসেবেও গড়ে উঠছে। শীতের এই কঠিন সময়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ, যা আমাদের সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে বিবিএ ৫৩তম ব্যাচের ওরিয়েন্টেশন

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটি ও Wuzhou University-এর মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা নিয়ে আলোচনা

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ট্রাস্ট ও গ্র্যাচুইটি ফান্ড ট্রাস্টের সভা অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ফয়জুল কদির স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি ডেন্টাল ক্যাম্প

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থীদের ফাইনাল প্রেজেন্টেশন ও পোর্টফোলিও প্রদর্শনী

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে বৈশ্বিক স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ নিয়ে সেমিনার অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে ফেয়ারওয়েল ও রিসেপশন প্রোগ্রাম অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ।

Saturday, 10 January, 2026

প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ । 

প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১০ জানুয়ারি ২০২৬, শনিবার বিকেল ৩টায় এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, স্থাপত্য বিভাগের চেয়ারম্যান জনাব হোসেন মুরাদ, ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. আবদুর রহিম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী, সহকারী প্রক্টর ড. তাসনিম উদ্দিন চৌধুরী, জনাব রকিবুল হোসেন এবং স্থাপত্য বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। এছাড়া স্থাপত্য বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব রিদোয়ানুল হক, জনাব আসিফ চৌধুরী সাদি ও জনাব সাইদুল আবরার।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, শিক্ষা কেবল শ্রেণিকক্ষভিত্তিক জ্ঞানার্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হলো মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও সহমর্মিতার চর্চা করা। আজকের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি প্রমাণ করে যে, প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থীরা শুধু মেধাবীই নয়, তারা মানবিকতাসম্পন্ন দায়িত্বশীল নাগরিক হিসেবেও গড়ে উঠছে। শীতের এই কঠিন সময়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ, যা আমাদের সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.