puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

২৭ এপ্রিল ২০২৬ তারিখে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত ।

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটির সিন্ডিকেট সভা ২৭ এপ্রিল ২০২৬ (সোমবার) বিকেল ৩টায় চট্টগ্রামের জিইসি মোড়স্থ ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেটের সভাপতি ও প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির।
সভায় সিন্ডিকেট সদস্য হিসেবে অনলাইনে অংশগ্রহণ করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব জনাব মোহাম্মদ আশরাফুল আমিন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম-সচিব জনাব আহমেদ শিবলী।
সভায় সিন্ডিকেট সদস্য হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল হোছাইন, প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন অনুষদের সহকারী ডিন তানজিনা আলম চৌধুরী এবং স্থাপত্য বিভাগের চেয়ারম্যান জনাব হোসেন মুরাদ।
এছাড়াও সিন্ডিকেটের সদস্য সচিব হিসেবে সভায় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির।
সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের অগ্রগতি, প্রশাসনিক ব্যবস্থাপনা, মানোন্নয়ন কার্যক্রম, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং সামগ্রিক প্রাতিষ্ঠানিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনাকালে মাননীয় উপাচার্য উপস্থিত সদস্যদের মূল্যবান মতামত ও পরামর্শের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে ‘আনলকিং বিহেভিয়ারাল ইনটেনশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং ডিসিপ্লিনের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আগুন প্রতিরোধ ও অগ্নিনির্বাপণ বিষয়ক প্রশিক্ষণ ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগে ওরিয়েন্টেশন প্রোগ্রাম ১২ মে ২০২৬|

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থ কমিটির সভা ১১ মে ২০২৬, সোমবার, বিকেল ৩টায় অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে ৪৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম |

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির জনস্বাস্থ্য বিভাগে তামাক ও নিকোটিন আসক্তি বিষয়ক সেমিনার |

Read More

২৭ এপ্রিল ২০২৬ তারিখে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত ।

Monday, 27 April, 2026

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটির সিন্ডিকেট সভা ২৭ এপ্রিল ২০২৬ (সোমবার) বিকেল ৩টায় চট্টগ্রামের জিইসি মোড়স্থ ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেটের সভাপতি ও প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির।
সভায় সিন্ডিকেট সদস্য হিসেবে অনলাইনে অংশগ্রহণ করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব জনাব মোহাম্মদ আশরাফুল আমিন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম-সচিব জনাব আহমেদ শিবলী।
সভায় সিন্ডিকেট সদস্য হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল হোছাইন, প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন অনুষদের সহকারী ডিন তানজিনা আলম চৌধুরী এবং স্থাপত্য বিভাগের চেয়ারম্যান জনাব হোসেন মুরাদ।
এছাড়াও সিন্ডিকেটের সদস্য সচিব হিসেবে সভায় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির।
সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের অগ্রগতি, প্রশাসনিক ব্যবস্থাপনা, মানোন্নয়ন কার্যক্রম, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং সামগ্রিক প্রাতিষ্ঠানিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনাকালে মাননীয় উপাচার্য উপস্থিত সদস্যদের মূল্যবান মতামত ও পরামর্শের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.