puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে ‘আনলকিং বিহেভিয়ারাল ইনটেনশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে ‘আনলকিং বিহেভিয়ারাল ইনটেনশন: দ্য ইন্টারপ্লে অব সেন্সরি মার্কেটিং, নভেলটি, অ্যান্ড মেমোরেবল ডাইনিং এক্সপেরিয়েন্স’ শীর্ষক একটি সেমিনার ১৯ মে ২০২৬, মঙ্গলবার, বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটিতে রেস্টুরেন্ট শিল্পে সেন্সরি মার্কেটিংয়ের প্রভাব, গ্রাহকের নতুনত্ব অনুভব, স্মরণীয় ডাইনিং অভিজ্ঞতা এবং পুনরায় ভিজিট ও ইতিবাচক ওয়ার্ড অফ মাউথ নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা উপস্থাপন করা হয়।
সেমিনারে গবেষণাপ্রবন্ধ উপস্থাপন করেন ব্যবসায় প্রশাসন বিভাগের মার্কেটিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক জনাব ফারাহ ইসরাত তানিয়া। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (ফুড, বেভারেজ অ্যান্ড বেভারেজ, রেডিসন ব্লু হোটেল, বে ভিউ চট্টগ্রাম ) জনাব গাজী গোলাম মহিউদ্দিন। আলোচক হিসেবে ছিলেন মার্কেটিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ডক্টর সাদিয়া আকতার। সভাপতিত্ব করেন ব্যবসায় শিক্ষা অনুষদের সহযোগী ডিন প্রফেসর এম. মঈনুল হক।
গবেষণাপ্রবন্ধে বাংলাদেশের রেস্টুরেন্ট খাতের ৪০০ জন গ্রাহকের ওপর পরিচালিত একটি জরিপের ফলাফল তুলে ধরা হয়েছে। গবেষণায় দেখা যায়, দৃষ্টিনন্দন পরিবেশ, মনোমুগ্ধকর সুগন্ধ, উপযোগী সংগীত, স্বতন্ত্র স্বাদ এবং আরামদায়ক স্পর্শগত অভিজ্ঞতা—এই পাঁচটি সেন্সরি উপাদান গ্রাহকের মনে নতুনত্বের অনুভূতি সৃষ্টি করে। এর মধ্যে ‘টাচ্’ বা স্পর্শগত অভিজ্ঞতার প্রভাব সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে। গবেষণায় আরও উঠে এসেছে যে, নতুনত্বপূর্ণ অভিজ্ঞতা গ্রাহকের কাছে একটি স্মরণীয় ডাইনিং অভিজ্ঞতা তৈরি করে, যা পরবর্তীতে ইতিবাচক ওয়ার্ড-অব-মাউথ এবং পুনরায় রেস্টুরেন্টে যাওয়ার আগ্রহ বৃদ্ধি করে।
প্রবন্ধ উপস্থাপনকালে সহকারী অধ্যাপক জনাব ফারাহ ইসরাত তানিয়া বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক রেস্টুরেন্ট শিল্পে শুধু ভালো খাবারই যথেষ্ট নয়; বরং গ্রাহকের জন্য একটি পূর্ণাঙ্গ ও স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। গবেষণায় আমরা দেখেছি, মাল্টিসেন্সরি অভিজ্ঞতা গ্রাহকের আচরণগত অভিপ্রায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এটি দীর্ঘমেয়াদে রেস্টুরেন্টের ব্র্যান্ড আনুগত্য তৈরিতে সহায়ক।
অতিথি বক্তা জনাব গাজী গোলাম মহিউদ্দিন তাঁর বক্তব্যে বলেন, বর্তমান হসপিটালিটি সেক্টরে মেমরেবল ডাইনিং এক্সপেরিয়েন্স গ্রাহকের আচরণ ও সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। অনলাইন ডিসকাশন ও কাস্টমার রিভিউ এখন গ্রাহক আকর্ষণের বড় মাধ্যম। তাই ইনোভেটিভ ডাইনিং কনসেপ্ট ও মানসম্মত অভিজ্ঞতা নিশ্চিত করা বাংলাদেশের রেস্টুরেন্ট শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আলোচক সহযোগী অধ্যাপক ডক্টর সাদিয়া আকতার তাঁর বক্তব্যে প্রবন্ধটিতে লিটারেচার, মেথোডলজি, অ্যানালাইসিস ও পলিসিগত ব্যাপারগুলো আরও বেশি সমৃদ্ধ করার জন্য প্রয়োজনীয় সুপারিশ তুলে ধরেন।
সহকারী অধ্যাপক জনাব পপি পোদ্দারের সঞ্চালনায় সেমিনারে সভাপতির বক্তব্যে প্রফেসর এম. মঈনুল হক বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটি সবসময় সময়োপযোগী গবেষণা ও জ্ঞানচর্চাকে উৎসাহিত করে। এই ধরনের গবেষণা শুধু একাডেমিক পরিমণ্ডলেই নয়, শিল্পখাতেও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
সেমিনারে মার্কেটিং ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক জনাব সুলতানা রাজিয়া চৌধুরী, ফিন্যান্স ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক জনাব রাজীব দত্ত, ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক জনাব তাসনিম সুলতানা, অ্যাকাউন্টিং ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক ড. আহসান উদ্দিন, এইচআরএম ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক জনাব রহিমা বেগম ও ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির সমাজতত্ত্ব বিভাগে বিশ্ব পরিবেশ দিবস পালন ‘প্লাস্টিক দিন, বীজ নিন’ শীর্ষক ক্যাম্পেইন ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আইআরপি রিভিউ কমিটির সভা অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগের উদ্যোগে ‘ফ্রম আইডিয়া টু আইইইই পেপার রাইটিং’ বিষয়ক কর্মশালা |

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত ২৪ মে ২০২৬ (রবিবার) সন্ধ্যা ৭.৩০টায় ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত ২৪ মে ২০২৬ (রবিবার) বিকেল ৫.৩০টায় ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগে ৪৯তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে ‘আনলকিং বিহেভিয়ারাল ইনটেনশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে ‘আনলকিং বিহেভিয়ারাল ইনটেনশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় ।

Tuesday, 19 May, 2026

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে ‘আনলকিং বিহেভিয়ারাল ইনটেনশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে ‘আনলকিং বিহেভিয়ারাল ইনটেনশন: দ্য ইন্টারপ্লে অব সেন্সরি মার্কেটিং, নভেলটি, অ্যান্ড মেমোরেবল ডাইনিং এক্সপেরিয়েন্স’ শীর্ষক একটি সেমিনার ১৯ মে ২০২৬, মঙ্গলবার, বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটিতে রেস্টুরেন্ট শিল্পে সেন্সরি মার্কেটিংয়ের প্রভাব, গ্রাহকের নতুনত্ব অনুভব, স্মরণীয় ডাইনিং অভিজ্ঞতা এবং পুনরায় ভিজিট ও ইতিবাচক ওয়ার্ড অফ মাউথ নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা উপস্থাপন করা হয়।
সেমিনারে গবেষণাপ্রবন্ধ উপস্থাপন করেন ব্যবসায় প্রশাসন বিভাগের মার্কেটিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক জনাব ফারাহ ইসরাত তানিয়া। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (ফুড, বেভারেজ অ্যান্ড বেভারেজ, রেডিসন ব্লু হোটেল, বে ভিউ চট্টগ্রাম ) জনাব গাজী গোলাম মহিউদ্দিন। আলোচক হিসেবে ছিলেন মার্কেটিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ডক্টর সাদিয়া আকতার। সভাপতিত্ব করেন ব্যবসায় শিক্ষা অনুষদের সহযোগী ডিন প্রফেসর এম. মঈনুল হক।
গবেষণাপ্রবন্ধে বাংলাদেশের রেস্টুরেন্ট খাতের ৪০০ জন গ্রাহকের ওপর পরিচালিত একটি জরিপের ফলাফল তুলে ধরা হয়েছে। গবেষণায় দেখা যায়, দৃষ্টিনন্দন পরিবেশ, মনোমুগ্ধকর সুগন্ধ, উপযোগী সংগীত, স্বতন্ত্র স্বাদ এবং আরামদায়ক স্পর্শগত অভিজ্ঞতা—এই পাঁচটি সেন্সরি উপাদান গ্রাহকের মনে নতুনত্বের অনুভূতি সৃষ্টি করে। এর মধ্যে ‘টাচ্’ বা স্পর্শগত অভিজ্ঞতার প্রভাব সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে। গবেষণায় আরও উঠে এসেছে যে, নতুনত্বপূর্ণ অভিজ্ঞতা গ্রাহকের কাছে একটি স্মরণীয় ডাইনিং অভিজ্ঞতা তৈরি করে, যা পরবর্তীতে ইতিবাচক ওয়ার্ড-অব-মাউথ এবং পুনরায় রেস্টুরেন্টে যাওয়ার আগ্রহ বৃদ্ধি করে।
প্রবন্ধ উপস্থাপনকালে সহকারী অধ্যাপক জনাব ফারাহ ইসরাত তানিয়া বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক রেস্টুরেন্ট শিল্পে শুধু ভালো খাবারই যথেষ্ট নয়; বরং গ্রাহকের জন্য একটি পূর্ণাঙ্গ ও স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। গবেষণায় আমরা দেখেছি, মাল্টিসেন্সরি অভিজ্ঞতা গ্রাহকের আচরণগত অভিপ্রায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এটি দীর্ঘমেয়াদে রেস্টুরেন্টের ব্র্যান্ড আনুগত্য তৈরিতে সহায়ক।
অতিথি বক্তা জনাব গাজী গোলাম মহিউদ্দিন তাঁর বক্তব্যে বলেন, বর্তমান হসপিটালিটি সেক্টরে মেমরেবল ডাইনিং এক্সপেরিয়েন্স গ্রাহকের আচরণ ও সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। অনলাইন ডিসকাশন ও কাস্টমার রিভিউ এখন গ্রাহক আকর্ষণের বড় মাধ্যম। তাই ইনোভেটিভ ডাইনিং কনসেপ্ট ও মানসম্মত অভিজ্ঞতা নিশ্চিত করা বাংলাদেশের রেস্টুরেন্ট শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আলোচক সহযোগী অধ্যাপক ডক্টর সাদিয়া আকতার তাঁর বক্তব্যে প্রবন্ধটিতে লিটারেচার, মেথোডলজি, অ্যানালাইসিস ও পলিসিগত ব্যাপারগুলো আরও বেশি সমৃদ্ধ করার জন্য প্রয়োজনীয় সুপারিশ তুলে ধরেন।
সহকারী অধ্যাপক জনাব পপি পোদ্দারের সঞ্চালনায় সেমিনারে সভাপতির বক্তব্যে প্রফেসর এম. মঈনুল হক বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটি সবসময় সময়োপযোগী গবেষণা ও জ্ঞানচর্চাকে উৎসাহিত করে। এই ধরনের গবেষণা শুধু একাডেমিক পরিমণ্ডলেই নয়, শিল্পখাতেও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
সেমিনারে মার্কেটিং ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক জনাব সুলতানা রাজিয়া চৌধুরী, ফিন্যান্স ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক জনাব রাজীব দত্ত, ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক জনাব তাসনিম সুলতানা, অ্যাকাউন্টিং ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক ড. আহসান উদ্দিন, এইচআরএম ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক জনাব রহিমা বেগম ও ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.