PREMIER UNIVERSITY

Department of Business Administration, Faculty of Business Studies

PREMIER UNIVERSITY

Department of Business Administration, Faculty of Business Studies

প্রিমিয়ার ইউভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে এমবিএ প্রোগ্রামের ওরিয়েন্টেশন ১০ এপ্রিল ২০২৬।

প্রিমিয়ার ইউভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে এমবিএ প্রোগ্রামের ওরিয়েন্টেশন ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে ব্যবসায় প্রশাসন বিভাগের এমবিএ প্রোগ্রামের ৪২তম ব্যাচ (ওয়ান ইয়ার), ২৯তম ব্যাচ (ওয়ান পয়েন্ট ফাইভ ইয়ার) ও ৫৩তম ব্যাচ (টু ইয়ার)-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ১০ এপ্রিল ২০২৬, শুক্রবার, সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। সম্মানিত অতিথি ছিলেন মাননীয় ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার ও ব্যবসায় শিক্ষা অনুষদের প্রফেসর অমল ভূষণ নাগ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী। ব্যবসায় শিক্ষা অনুষদের সহযোগী ডিন প্রফেসর এম. মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ওরিয়েন্টেশন স্পিকার ছিলেন বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজের হিউম্যান রিসোর্সের প্রধান জনাব রবিউল হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের একাডেমিক যাত্রায় নিষ্ঠা, নেতৃত্বগুণ ও পেশাগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদেরকে জ্ঞানার্জনের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে। নৈতিকতা, সততা ও সামাজিক দায়বদ্ধতার সমন্বয়ে নিজেদেরকে যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের সময়ের যথাযথ ব্যবহার, গবেষণামুখী দৃষ্টিভঙ্গি এবং প্রযুক্তিনির্ভর শিক্ষায় অভ্যস্ত হওয়ার আহ্বান জানান।
ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার বলেন, একজন সফল শিক্ষার্থী হতে হলে পরিকল্পিতভাবে এগোতে হবে এবং আর্থিক ও পেশাগত বাস্তবতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখতে হবে। তিনি শিক্ষার্থীদের আত্মনির্ভরশীলতা অর্জন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনায় সচেতন হওয়ার পরামর্শ দেন।
ব্যবসায় শিক্ষা অনুষদের প্রফেসর অমল ভূষণ নাগ বলেন, ব্যবসায় শিক্ষার মূল লক্ষ্য কেবল ডিগ্রি অর্জন নয়, বরং সমস্যা সমাধানের সক্ষমতা তৈরি করা। তিনি শিক্ষার্থীদের বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা, দলগত কাজ এবং কার্যকর যোগাযোগ দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী নবীন শিক্ষার্থীদের পড়াশুনায় মনোযোগী হওয়ার তাগিদ দিয়ে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস কোড অব কন্ডাক্ট মেনে চলার আহ্বান জানান। এ ব্যাপারে তিনি নবীন শিক্ষার্থীদের করণীয় নিয়ে আলোচনা করেন।
ওরিয়েন্টেশন স্পিকার জনাব রবিউল হোসাইন তাঁর পেশাগত জীবনের বাস্তব অভিজ্ঞতা ও অনুপ্রেরণামূলক বক্তব্যের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেন।
সভাপতির বক্তব্যে সহযোগী ডিন প্রফেসর এম. মঈনুল হক বলেন, এমবিএ প্রোগ্রাম শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ, কৌশলগত চিন্তাভাবনা এবং পেশাগত উৎকর্ষ অর্জনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তিনি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি, একাডেমিক শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সফলতা অর্জনের আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে বিভাগের সহযোগী অধ্যাপক জলি পাল নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রিমিয়ার ইউনিভার্সিটির পটভূমি, ইতিহাস, নিয়ম-কানুন, মিশন-ভিশন, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষাকার্যক্রম, ইথিক্যাল ইস্যু ও রুলস এন্ড রেগুলেশন প্রভৃতি বিষয়ে বিস্তারিত বর্ণনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিন্যান্স ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর জনাব রাজীব দত্ত, অ্যাকাউন্টিং ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর ড. আহসান উদ্দিন ও এইচআরএম ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর জনাব রহিমা বেগম। এছাড়া বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Related News

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সাক্ষাৎ, অ্যাক্রেডিটেশন সনদের কপি হস্তান্তর ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির পাঁচটি স্নাতক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন উপলক্ষে অ্যাক্রেডিটেশন ফেস্ট-এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে ওরিয়েন্টেশন ১১ এপ্রিল ২০২৬।

Read More

প্রিমিয়ার ইউভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে এমবিএ প্রোগ্রামের ওরিয়েন্টেশন ১০ এপ্রিল ২০২৬।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির পাঁচটি স্নাতক পর্যায়ের প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন উপলক্ষে ‘অ্যাক্রেডিটেশন ফেস্ট’ অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির পাঁচটি স্নাতক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন সনদ গ্রহণ ।

Read More

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল প্রিমিয়ার ইউনিভার্সিটির ৫টি প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করায় দোয়া মাহফিল ।

Read More
Copyright © 2024 Premier University IT. All rights reserved.