PREMIER UNIVERSITY

Department of Business Administration, Faculty of Business Studies

PREMIER UNIVERSITY

Department of Business Administration, Faculty of Business Studies

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

০৭ নভেম্বর ২০২১, রবিবার, বিকেল ৩ টায় প্রিমিয়ার ইউনিভার্সিটির শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও শৃঙ্খলা কমিটির সভাপতি জনাব বোরহানুল হাসান চৌধুরী। সভায় শৃঙ্খলা কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী ও শিক্ষায় একুশে পদকপ্রাপ্ত প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম, প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ, ব্যবসা-শিক্ষা অনুষদের সহকারী ডিন এম. মঈনুল হক, আইন বিভাগের চেয়ারম্যান তানজিনা আলম চৌধুরী, রেজিস্ট্রার জনাব খুরশিদুর রহমান এবং সদস্য সচিব প্রক্টর আহমদ রাজীব চৌধুরী।
সভায় ইতোপূর্বে অনুষ্ঠিত সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। কোভিড পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শৃঙ্খলা বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের সঙ্গে সার্বিক সমন্বয় সভা করে আইসিটি এবং সফটওয়্যার সংক্রান্ত সকল বিষয় পর্যালোচনার মাধ্যমে সম্ভাব্য সুপারিশসমূহ বাস্তবায়ন করা হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে ‘আনলকিং বিহেভিয়ারাল ইনটেনশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং ডিসিপ্লিনের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একাডেমিক সমন্বয় সভা ০৯ মে ২০২৬, শনিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত ।

Read More

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সাক্ষাৎ, অ্যাক্রেডিটেশন সনদের কপি হস্তান্তর ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির পাঁচটি স্নাতক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন উপলক্ষে অ্যাক্রেডিটেশন ফেস্ট-এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে ওরিয়েন্টেশন ১১ এপ্রিল ২০২৬।

Read More

প্রিমিয়ার ইউভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে এমবিএ প্রোগ্রামের ওরিয়েন্টেশন ১০ এপ্রিল ২০২৬।

Read More
Copyright © 2024 Premier University IT. All rights reserved.