PREMIER UNIVERSITY

Department of Business Administration, Faculty of Business Studies

PREMIER UNIVERSITY

Department of Business Administration, Faculty of Business Studies

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থ কমিটি কর্তৃক ২০২১-২০২২ সালের বাজেট অনুমোদন

২০ সেপ্টেম্বর ২০২১, সোমবার, সকাল ১১ টায় প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় সদস্য ও অর্থ কমিটির সভাপতি মিসেস হাসিনা মহিউদ্দিন। উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী ও একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ প্রফেসর ড. অনুপম সেন।
সভায় প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থ কমিটি কর্তৃক ২০২০-২০২১ সালের সংশোধিত বাজেট অনুমোদিত হয় এবং ২০২১-২০২২ সালের প্রস্তাবিত বাজেট উপস্থাপন ও অনুমোদন করা হয়। বাজেটে গবেষণার জন্য গত বছরের তুলনায় এই বছর বরাদ্দ বাড়ানোর সুপারিশ করা হয়, যা শিক্ষক ও মেধাবি শিক্ষার্থীরা গবেষণার জন্য পাবেন। এছাড়াও বিশেষ বরাদ্দ রয়েছে বই ও আন্তর্জাতিক জার্নালসমূহ ক্রয় করার জন্য।
সভায় অর্থ কমিটির সদস্য হিসেবে প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর এ. কে. এম তফজল হক, সাবেক এমপি মিসেস সাবিহা মুসা, প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব খুরশিদুর রহমান, ব্যবসা-শিক্ষা অনুষদের সহকারী ডিন এম মঈনুল হক ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন সিনিয়র অফিসার (অ্যাকাউন্টস) রাজিব কুমার বৈদ্য ও শিহাব উদ্দিন কবির প্রমুখ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভার সঙ্গে অর্থ কমিটির সদস্য হিসেবে সংযুক্ত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য ইঞ্জিনিয়ার শহীদুল আলম।

Related News

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনুষ্ঠান আয়োজন ও শৃঙ্খলা বিষয়ে নির্দেশনাবলি

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একাডেমিক সমন্বয় সভা অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে ফেয়ারওয়েল প্রোগ্রাম ।

Read More

Industrial Tour 2026, Department of Business Administration July 2026

Read More

Sultana Razia Chowdhury, associate professor & coordinator of the marketing discipline at Premier University, earned a PhD from the Department of Marketing at the University of Chittagong.

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ২১ জুলাই ২০২৬

Read More
Copyright © 2024 Premier University IT. All rights reserved.